জবাবদিহিতাপ্ল্যাটফর্ম
সরাসরি আপডেট

সাবস্ক্রাইব করুন

নতুন যেকোনো আপডেট বা জনগুরুত্বপূর্ণ নোটিশ আসার সাথে সাথে আপনার ইমেইলে নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন।

ফ্রি সিস্টেম এক্সেস

জনপ্রতিনিধিদের জন্য আমাদের সিস্টেমটি সম্পূর্ণ ফ্রি। আপনার এলাকার কাজের স্বচ্ছতা প্রমাণ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

WhatsApp মেসেজ দিন

আমরা কারা?

আমরা একদল প্রযুক্তিপ্রেমী তরুণ, যারা বিশ্বাস করি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এটি একটি অলাভজনক প্রজেক্ট।

© 2026 জবাবদিহিতা প্ল্যাটফর্ম। সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বচ্ছতা এবং নাগরিক ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।

Project by Soft Web Grove | Lead Developer M H Tawfik

যুব উন্নয়ন
12 মার্চ 2026
Hasnat Abdullah

যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা: দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

সারাংশ

কুমিল্লা জেলার ১৮–৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আওতায় জাতীয় মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি করা হবে। আগ্রহী কর্মপ্রত্যাশী বেকার যুবক-যুবতীদের নির্ধারিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

175 ভিউ
6 প্রতিক্রিয়া
যুব উন্নয়ন
12 মার্চ 2026
Hasnat Abdullah

গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

সারাংশ

দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী: • আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক বা যুব মহিলা হতে হবে (মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। • নির্ধারিত আবেদন ফরম www.dyd.gov.bd ওয়েবসাইট থেকে অথবা ডেপুটি কো-অর্ডিনেটর/উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। • অনলাইনে আবেদনের লিংক: [https://dyd.nise.gov.bd/courses](https://dyd.nise.gov.bd/courses)। • আবেদনপত্রে নাম (বাংলা ও ইংরেজি), পিতা/মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। • ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে। • যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং বিধবা, তালাকপ্রাপ্ত ও দুস্থ প্রার্থীদের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। • আবাসিক প্রশিক্ষণের জন্য বিছানাপত্র, মশারী, থালা, গ্লাস ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনতে হবে। • নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মোবাইল নম্বর, Facebook আইডি, WhatsApp নম্বর ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে প্রদান করতে হবে।

20 ভিউ
4 প্রতিক্রিয়া
ত্রাণ ও দুর্যোগ
12 মার্চ 2026
Hasnat Abdullah

খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ প্রকল্প

সারাংশ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ণ খাল খনন/ পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় দেবিদ্বারের ধামতী ও রসুলপুর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজ বাস্তবায়িত হবে।

13 ভিউ
3 প্রতিক্রিয়া
অবকাঠামো
12 মার্চ 2026
Hasnat Abdullah

২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির ২য় পর্যায়ের প্রকল্প তালিকা

সারাংশ

জনগণের অধিকার, হাসনাত আব্দুল্লাহর অঙ্গীকার। ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-খাদ্যশস্য চাল) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে দেবিদ্বার উপজেলার জন্য বরাদ্দকৃত চালের হিসাব। বরাদ্দ পাওয়া হিসাবের মূল কপিটি সরাসরি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

33 ভিউ
5 প্রতিক্রিয়া
ত্রাণ ও দুর্যোগ
12 মার্চ 2026
Hasnat Abdullah

দেবিদ্বার পৌরসভার ভিজিএফ কার্ড বিভাজনের তালিকা ও শর্তাবলী-২০২৬

সারাংশ

শর্তাবলী: ১। প্রতি কার্ডধারীকে ১০ কেজি হারে বিনামূল্যে চাউল বিতরণ করতে হবে। ২। প্রতি পরিবারকে একাধিক কার্ড প্রদান করা যাবে না। ৩। ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করতে হবে। ৪। নিম্নোক্ত শর্তাবলীর মধ্যে কমপক্ষে ০৪টি শর্ত পূরণ করে এমন ব্যক্তি/দুস্থ পরিবার/হত দরিদ্র বলে গণ্য হবে। (ক) পরিবারের মালিকানায় কোন জমি নাই বা শুধু ভিটা বাড়ী ছাড়া কোন জমি নাই। (খ) পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল। (গ) পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষা বৃত্তির উপর নির্ভরশীল। (ঘ) যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোন পুরুষ সদস্য নেই। (ঙ) যে পরিবারে স্কুল গামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়। (চ) যে পরিবারে উপার্জনশীল কোন সম্পদ নেই। (ছ) যে পরিবারে প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাক প্রাপ্ত মহিলা। (জ) যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা। (ঝ) যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী। (ঞ) যে পরিবার কোন ক্ষুদ্র ঋণ প্রাপ্ত হয়নি। (ট) যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য/অর্থ সংকটে পড়েছে। (ঠ) যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময়ে দু' বেলা খাবার পায়না।

15 ভিউ
1 প্রতিক্রিয়া
ত্রাণ ও দুর্যোগ
12 মার্চ 2026
Hasnat Abdullah

দেবিদ্বার উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে ভিজিএফ কার্ড পুনঃ বরাদ্দকরণ

সারাংশ

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে বন্যাক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি/পরিবারকে সহায়তা প্রদানের জন্য দেবিদ্বার উপজেলায় ভিজিএফ কার্ড (খাদ্যশস্য-চাল) পুনঃ বরাদ্দকরণ হয়েছে। ১৫টি ইউনিয়নের জন্য সর্বমোট ২০,৬৩৫ টি কার্ড (প্রতি কার্ডে ১০ কেজি চাল) বরাদ্দ করা হয়েছে।

16 ভিউ
2 প্রতিক্রিয়া