ফিরে যান
175 ভিউ
যুব উন্নয়ন
12 মার্চ 2026

মাননীয় সংসদ সদস্য

Hasnat Abdullah

Comilla 4

যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা: দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

বিস্তারিত তথ্য ও বিবরণ

কুমিল্লা জেলার ১৮–৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আওতায় জাতীয় মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি করা হবে। আগ্রহী কর্মপ্রত্যাশী বেকার যুবক-যুবতীদের নির্ধারিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রশিক্ষণ কোর্সসমূহ ও বিস্তারিত তথ্য

কোর্সের নামশিক্ষাগত যোগ্যতামেয়াদআসনকোর্স ফিআবেদনের শেষ তারিখ
মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং৮ম শ্রেণি০৩ (তিন) মাস২০ জন১০০ টাকা৩০/০৭/২০২৬
পোশাক তৈরী প্রশিক্ষণ৮ম শ্রেণি০৩ (তিন) মাস২৫ জন৫০ টাকা৩০/০৭/২০২৬
সাক্ষাৎকারের তারিখ ও সময়৩১/০৭/২০২৬ সকাল ১০টা
প্রশিক্ষণ শুরু০১/০৮/২০২৬
যোগাযোগ (মোবাইল সার্ভিসিং)০১৭১২-১৬৫৩৬৪
যোগাযোগ (পোশাক তৈরী)০১৭১১-২২৬২৬৩
প্রশিক্ষণ কেন্দ্র (মোবাইল সার্ভিসিং)যুব ভবন, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা
প্রশিক্ষণ কেন্দ্র (পোশাক তৈরী)পোশাক তৈরী প্রশিক্ষণ কেন্দ্র, কচুয়া মঞ্জিল, হাউজিং-৭১/০১, নজরুল এভিনিউ, ২য় কদলিপুর, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা
বিস্তারিত তথ্য ও বিবরণ

দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলীঃ • উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। • আবেদনপত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। • আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। • আবেদনকারীর বয়স ১৮–৩৫ বছর হতে হবে এবং বেকার যুবক বা যুবতী হতে হবে। • উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও যুব সংগঠন কর্তৃক মনোনীত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। • নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন নিয়মিত উপস্থিত থাকতে হবে; অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হতে পারে। • নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বর, Facebook আইডি, WhatsApp নম্বর ও ই-মেইল আইডি (যদি থাকে) উল্লেখ করতে হবে। • সাক্ষাৎকারের সময় নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। • ভর্তির সময় নির্ধারিত বোর্ডে লিখিত নিয়মাবলী মেনে চলতে হবে।

সুবিধাসমূহউপস্থিতির ভিত্তিতে কোর্স শেষে প্রতিদিন ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

জনগণের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিন।
সচেতনতা বৃদ্ধিতে শেয়ার করুন: