মাননীয় সংসদ সদস্য
Hasnat Abdullah
Comilla 4
গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী: • আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক বা যুব মহিলা হতে হবে (মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। • নির্ধারিত আবেদন ফরম www.dyd.gov.bd ওয়েবসাইট থেকে অথবা ডেপুটি কো-অর্ডিনেটর/উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। • অনলাইনে আবেদনের লিংক: [https://dyd.nise.gov.bd/courses](https://dyd.nise.gov.bd/courses)। • আবেদনপত্রে নাম (বাংলা ও ইংরেজি), পিতা/মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। • ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে। • যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং বিধবা, তালাকপ্রাপ্ত ও দুস্থ প্রার্থীদের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। • আবাসিক প্রশিক্ষণের জন্য বিছানাপত্র, মশারী, থালা, গ্লাস ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনতে হবে। • নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মোবাইল নম্বর, Facebook আইডি, WhatsApp নম্বর ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে প্রদান করতে হবে।
সুবিধাসমূহ: • এটি একটি আবাসিক প্রশিক্ষণ কোর্স। • প্রশিক্ষণ শেষে আত্মকর্মী বা কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার সুযোগ।