মাননীয় সংসদ সদস্য
Hasnat Abdullah
Comilla 4
দেবিদ্বার পৌরসভার ভিজিএফ কার্ড বিভাজনের তালিকা ও শর্তাবলী-২০২৬
ভিজিএফ কার্ড বিভাজনের তালিকা-২০২৬
শর্তাবলী: ১। প্রতি কার্ডধারীকে ১০ কেজি হারে বিনামূল্যে চাউল বিতরণ করতে হবে। ২। প্রতি পরিবারকে একাধিক কার্ড প্রদান করা যাবে না। ৩। ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করতে হবে। ৪। নিম্নোক্ত শর্তাবলীর মধ্যে কমপক্ষে ০৪টি শর্ত পূরণ করে এমন ব্যক্তি/দুস্থ পরিবার/হত দরিদ্র বলে গণ্য হবে। (ক) পরিবারের মালিকানায় কোন জমি নাই বা শুধু ভিটা বাড়ী ছাড়া কোন জমি নাই। (খ) পরিবার দিন মজুরের আয়ের উপর নির্ভরশীল। (গ) পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষা বৃত্তির উপর নির্ভরশীল। (ঘ) যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোন পুরুষ সদস্য নেই। (ঙ) যে পরিবারে স্কুল গামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়। (চ) যে পরিবারে উপার্জনশীল কোন সম্পদ নেই। (ছ) যে পরিবারে প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাক প্রাপ্ত মহিলা। (জ) যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা। (ঝ) যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী। (ঞ) যে পরিবার কোন ক্ষুদ্র ঋণ প্রাপ্ত হয়নি। (ট) যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য/অর্থ সংকটে পড়েছে। (ঠ) যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময়ে দু' বেলা খাবার পায়না।
নির্দেশনা: আগামী ০৫/০৩/২০২৬ খ্রি. তারিখের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ কম্পিউটারে তালিকা করে অত্রাফিসের Email: [email protected] এ জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।